ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

Link Copied!

RAPEনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টরে (ওসিসি) চিকিৎসাধীন আছেন। ধর্ষণের শিকার ওই তরুণী তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ঘটনাটি ঘটেছে ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি পানির ট্যাঙ্ক সংলগ্ন একটি বাসায়।
ওই ছাত্রী জানান, তার সঙ্গে আরিফুর রহমান সাজু নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাজু পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। সম্পর্কের এক পর্যায়ে তিনি জানতে পারেন সাজু বিবাহিত। এই নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মঙ্গলবার রাতে সাজু ও তার তিন বন্ধু মিলে তাকে ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি পানির ট্যাঙ্ক সংলগ্ন একটি বাসায় নিয়ে রাতভর ধর্ষণ করে।
বুধবার সকালে তারা ছেড়ে দিলে তিনি নিজেই ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি হন।
এ বিষয়ে ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকিম জানান, তারা এরকম একটি ঘটনার কথা শুনেছেন। তবে থানায় কেউ অভিযোগ করেনি। ওই ছাত্রীর সঙ্গে ছেলেটির সম্পর্ক ছিল বলে জানান তিনি।