ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্লাইওভারে ট্রাকচাপায় কনস্টেবল নিহত

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী ফ্লাইওভারে ট্রাকচাপায় সুজন মিয়া (২৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মী নূর মোহাম্মদ জানান, গতকাল রাতে তারা ফ্লাইওভারে ডিউটি করছিলেন। এসময় একটি মিনিট্রাককে থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার সময় সুজনকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি ময়মনসিংহের পাগলার ভাইয়াগাঁও গ্রামে।