ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

Link Copied!

Coxbazarকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুনদী সংলগ্ন বিজিবি চেকপোস্টে ৪ হাজার ৭১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়। আটক হোসেন আলী (৪০) উখিয়া উপজেলার শফির বিল এলাকার সামছুল আলমের ছেলে। বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, রেজু নদী সংলগ্ন যৌথ চেকপোস্টে বিজিবির সুবেদার মো. ফজলুল হকের নেতৃত্বে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাসহ চালককে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটক ব্যক্তিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।