ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভটভটি খাদে পড়ে চালকের মৃত্যু

Link Copied!

Sirajganjসিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার সলঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে খাদে পড়ে গিয়ে চালক রাশেদুল ইসলামের (২৫)  মৃত্যু হয়েছে। নিহত রাশেদুল সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের মনছুর রহমান প্রামানিকের ছেলে। মঙ্গলবার সকালে ঘুড়কা-সলঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেব কোল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। সলঙ্গা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে কোন এক সময় যাত্রীবিহীন ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিল চালক রাশেদুল। ভটভটিটি ঘটনাস্থলে পৌছলে এর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং গাড়ির নিচেই চাপা পড়েন তিনি। সকালে ভটভটির নিচে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।