ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ

Link Copied!

Gazipurশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে সম্পত্তির লোভে ৯ মাসের অন্তঃসত্ত্বা বোনকে হত্যার দায়ে ভাই জহিরুল ইসলাম কালুকে (৩৬) ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে গাজীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কালু গাজীপুরের শ্রীপুর বরমী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকার আসাদুজ্জামান আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১২ সালের ৪ মার্চ নার্গিসের বাবা নুরুল ইসলাম সন্তান প্রসবের জন্য মেয়েকে একই গ্রামের স্বামীর বাড়ি থেকে পার্শ্ববর্তী নিজ বাড়িতে নিয়ে আসেন। নূরুল ইসলাম তার ছেলে জহিরুল ইসলাম কালুকে জমি লিখে না দিলে বোন নার্গিসকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে সম্পত্তির লোভে ওই বছরের ৫ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে আসামি জহিরুল ইসলাম কালু তার বোন নার্গিসের কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে ধারালো ছুরি দিয়ে জবাই করে নার্গিসকে হত্যা করে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ঘাতক ভাই জহিরুল ইসলাম কালুকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা  ছোরা ও রক্তাক্ত পাঞ্জাবি জব্দ করে। এ ঘটনায় নিহতের স্বামী আসাদুজ্জামান আজাদ বাদী হয়ে নিহতের ভাই জহিরুল ইসলাম কালুকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত জহিরুল ইসলাম কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ। আসামি পক্ষে ছিলেন মো. সাহাবুদ্দিন মোড়ল।