ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ ধরার অপরাধে ৩৫ জেলে আটক

দৈনিক পাঞ্জেরী
September 29, 2015 12:41 pm
Link Copied!

Handcuffভোলা প্রতিনিধি : মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩৫ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে এক বছর করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, সোমবার থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত ভোলা সদরের ইলিশা থেকে তুলাতুলি পর্যন্ত কোস্টগার্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়। আটক ২৮ জেলেকে এক বছরের কারাদণ্ড ও ৩ জনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাজা প্রাপ্তদের মধ্যে ভোলা সদরে ২৮ জন ও মনপুরা উপজেলায় ২ জন রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ জেল-জরিমানা করেন। এছাড়া মনপুরা ও চরফ্যাশনে আটক হন আরো ৪ জেলে। ইলিশ মাছের ডিম ছাড়া ও প্রজননের জন্য গত ২৫ সেপ্টম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য অধিদপ্তর। এ সময় সব ধরনের মাছ ধরা, বিক্রি করা ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।