ঢাকাWednesday , 23 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল ৫ গ্রামে ঈদ

Link Copied!

eidপিরোজপুর প্রতিনিধি : মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৫ গ্রামের সুরেশ্বর দরবারের প্রায় দেড় হাজার মুরিদ বৃহষ্পতিবার ঈদুল আজহা উদযাপন করবেন। ইতোমধ্যে ঈদের প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা।
দীর্ঘ দিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করে আসছেন। এর ধারাবাহিকতায় এবারও তারা আগামীকাল ইদ করবেন। গ্রামগুলো হলো- ভাইজোরা, কচুবাড়িয়া, খেতাছিড়া, সাপলেজা ও ঝাটিবুনিয়া।
স্থানীয়রা জানায়, ওই ৫ গ্রামের সুরেশ্বর দরবারের মুরিদেরা সকাল ৮টায় ভাইজোরা গ্রামের খন্দকার বাড়ি এবং কচুবাড়িয়া গ্রামের সোহরাফ মেম্বর বাড়ি ২টি ঈদের জামায়াতে নামাজ আদায় করে পশু কুরবানি দেবেন।
এ ব্যাপারে ভাইজোড়া গ্রামের ইউপি সদস্য মো. শিপণ খন্দকার জানান, সুরেশ্বর দরবারের বর্তমান পীর সৈয়দ মো. চুন্নু শাহ’র নির্দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর তারা রোজা রাখা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি  করে থাকেন। এ বছরও তারা পীরের নির্দেশ অনুযায়ী বৃহষ্পতিবার ঈদের নামাজ আদায় করবেন।