ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্লগার অভিজিৎ হত্যা
ফারাবী পাঁচ দিনের রিমান্ডে

Link Copied!

farabiনিজস্ব প্রতিবেদক : মুক্তমনা ব্লুগের লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার শফিউর রহমান ফারাবীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান মঙ্গলবার ফারাবীকে আদালতে হাজির করে ১০ দিনের চাইলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শামসুল আরিফিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিন দফায় তার ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। হত্যাকাণ্ডের পরদিন শাহবাগ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায় একটি মামলা করেন। গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফারাবীকে আটক করে র‌্যাব।