চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে রোববার পর্যন্ত ৫ দিন সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে, দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ভারতের মহদীপুর আমদানি-রপ্তানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষকে পত্রের মাধমে বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে। ফলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম। আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে। তবে, দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

