ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণের দায়ে ২ জন গ্রেপ্তার

Link Copied!

Grepterগাজীপুর প্রতিনিধি : জেলায় ৩য় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, আট বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ভোলা জেলার লালমোহন থানার পাংগাসিয়া গ্রামের আবু তাহেরের ছেলে শরীফ ও তার সহযোগী হাজিবাগ এলাকার মৃত আরজু মিয়ার মেয়ে সোহানা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শরীফ হাজীবাগ এলাকার এক আইনজীবীর গাড়ি চালান। প্রতিবেশী সোহানার সহযোগিতায় গত শুক্রবার জুমার নামাজের সময় তিনি ওই স্কুলছাত্রীকে এক বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয়রা কৌশলে শরীফকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে ও তার নারী সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।