চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বহদ্দারহাট এলাকায় কোরবানির পশু বহনকারী গাড়ীতে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। তারা নগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক এক মন্ত্রীর ভাগিনার অনুসারি হিসেবে ছাত্রলীগের রাজনীতি করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। তারা হলেন-মহিউদ্দিন ও নয়ন। পাচঁলাইশ থানার এএসআই রহিম গাজী বলেন, ‘কোরবানীর বাজারে বিক্রির জন্য গরু নিয়ে আসা ট্রাক থেকে চাঁদাবাজি করার সময় বহদ্দারহাট এলাকা থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজরা প্রতিটি গাড়ী থেকে ৫০০ থেকে হাজার টাকা দাবি করছিলো। আটককৃতদের থানায় পাঠানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের নাম জানা যায়নি।’

