ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ডাকাত’ গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

Link Copied!

Guliযশোর প্রতিনিধি : জেলার মণিরামপুরে আকবর আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার দাবি পুলিশ ধরে নিয়ে পায়ে গুলি করেছে। আর পুলিশের দাবি ডাকাতি করার সময় ‘নিজেদের’ গুলিতেই আকবর বিদ্ধ হয়েছেন। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় সর্দার নার্সারির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকবর আলী (৩৮) মণিরামপুর উপজেলার পরদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় গেলে ডাকাতরা তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা তিন রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় আকবর আলীকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি পাইপগান ও শর্টগানের ৩টি গুলির খোসা।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আকবর আলী সাংবাদিকদের জানান, সোমবার রাত ৮টার দিকে মণিরামপুরে থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বেকারিতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। রাত ১২টার দিকে তাকে চোখমুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর পুলিশ তার বাম পায়ে গুলি করে। রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করে।