ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িল-পূর্বাচল খাল খনন করবে সরকার

Link Copied!

Kurilনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর পানি দ্রুত নিষ্কাশন এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য ভবিষ্যৎ ম্যাগাসিটি পূর্বাচল লিংক রোডের উভয় পাশে কুড়িল থেকে বোয়ালিয়া পর্যন্ত ১০০ ফুট প্রশস্ত খাল খনন ও লেক উন্নয়নের বড় বাজেটের প্রকল্প নিচ্ছে সরকার। এ উপলক্ষে সাড়ে ৫ হাজার কোটি টাকার ‘কুড়িল পূর্বাচল লিংক রোড়ের উভয় পাশে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট খনন ও উন্নয়ন’ প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানায় যায়, আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে প্রকল্পটি চুড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পটির মাধ্যমে বর্ষাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ডিওএইচএস, বারিধারা এবং বিমানবন্দর এলাকার জলাবদ্ধতা নিরসনে করা হবে। এ ছাড়া পানি সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধির জন্য খাল সংস্কারসহ জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে সংলগ্ন এসব এলাকার পরিবেশ উন্নয়ন এবং নতুন কালভার্ট ও তীর রক্ষার মাধ্যমে বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন করাই প্রকল্পের মূল উদ্দেশ্য।
জানা যায়, বিভিন্ন দাতা সংস্থার সরকারের আর্থিক সহায়তায় রাজউক ২০ বছর মেয়াদি ঢাকা মেট্রোপলিটন ডেভলপমেন্ট প্ল্যান (ডিএমডিপি) প্রণয়ন করে। তারে অংশ হিসেবে ডিটেইন্ড এরিয়ার প্ল্যানের (ড্যাপ) নির্দেশে প্রকল্পটি শুরু হচ্ছে। ড্যাপ কুড়িল-পূর্বাচল লিংক রোড সড়কটির উভয় পাশে বালু নদী পর্যন্ত ১০০ ফুট প্রস্থের খাল খননের নির্দেশনা দেয়ায় প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। ২০১৫ সেপ্টেম্বর থেকে আগস্ট ২০১৮ সাল মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন সংস্থা (রাজউক)।
রাজউক সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই প্রকল্পটি নিয়ে পিইসি সভায় আলোচনা হয়। সেখান থেকে প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করে পরিকল্পনা কমিশন। প্রকল্পটির প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে- ৯৮ দশমিক ৪৬ একর জমি অধিগ্রহণ,৭ লাখ ২৮ হাজার ৫২২ ঘন মিটার মাঠি খনন, ৫ হাজার বর্গমিটার ব্রিজ নির্মাণ, ১৩ হাজার বর্গমিটার ওয়াক ওয়ে নির্মাণ, ১৩ হাজার ৯শ বর্গমিটার সীমানা নির্মাণ, ২ লাখ ৭ হাজার ৯২৪ বর্গমিটার রক্ষাপ্রদ কাজ, ৮৭ হাজার ৬৬৩ দশমিক ৮৮ ঘনমিটার স্লাজ অপসারণ, পাঁচ লাখ ৪৬ হাজার ৩৯২ দশমিক ২৩ ঘনমিটার মেকানিক্যাল কম্প্যাকশন।
প্রকল্পটির বিষয়ে ভৌত অবকাঠামো উন্নয়ন বিভাগের সদস্য আরস্তু খান বলেন, ‘ড্যাপের নির্দেশনা মোতাবেক কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ২টি খাল খননের প্রকল্পটি আগামীকাল অনুমোদনের জন্য একনেকে পেশ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা নিরসন ও ঢাকা নগরীর পানি রেশিও ঠিক রেখে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে।’ এছাড়া ঢাকাবাসী বিনোদনের জন্য একটা জায়গা পাবে বলে উল্লেখ করেন তিনি।
কমিশন সূত্রে জানা যায়, প্রকল্পটির গেজেট প্রকাশিত হয় ২০১০ সালে। কিন্তু প্রভাবশালীদের কারণে প্রকল্পটি অনুমোদন পাচ্ছিলো না। দীর্ঘ প্রতীক্ষার পরে পূর্বাচলের লিংক রোডের উভয় পাশে কুড়িল থেকে বোয়ালিয়া পর্যন্ত ১০০ ফুট প্রশস্ত দুইটি খাল খননের প্রকল্পটি অনুমোদন পাচ্ছে।