ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক প্রবীর সিকদারের জামিন বহাল

Link Copied!

probirফরিদপুর প্রতিনিধি : তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের জামিন বহাল রেখে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ১নং আমলি আদালতের বিচারিক হাকিম হামিদুল ইসলাম এ আদেশ দেন।
সাংবাদিক প্রবীর সিকদারের আইনজীবী মোস্তফা জামান উজ্জ্বল তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদানের আবেদন জানান। আদালত প্রবীর সিকদারের শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে আবেদন মঞ্জুর করে আগামী ৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ায় আগামী শুনানির তারিখে প্রবীর সিকদার স্বশরীরে আদালতে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে শুনানি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
প্রসঙ্গত, তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গত ১৬ আগস্ট ঢাকায় নিজ কার্যালয় থেকে প্রবীর সিকদারকে আটক করে রাতেই ফরিদপুরে নিয়ে আসে পুলিশ। পরে ১৭ আগস্ট সন্ধ্যায় আদালতে হাজির করা হলে আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় প্রবীরকে জেল হাজতে পাঠানো হয়। পরদিন ১৮ আগস্ট ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর পরেরদিন ১৯ আগস্ট রিমান্ড শেষ হওয়ার আগেই আদালত সাংবাদিক প্রবীরের জামিন মঞ্জুর করেন।