ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কি.মি. যানজট

Link Copied!

Bus-1টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে গোড়াই পর্যন্ত ২৫ কি.মি রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।
গতরাতে বৃষ্টি, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দুর্ঘটনা ও গরুভর্তি  ট্রাক বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ন কবির জানান,  রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুরের ইসাইল এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এত দুজন সামান্য আহত হলেও ট্রাক দুটি রাস্তা থেকে সরাতে প্রায় ৪ ঘণ্টা লেগে যায়।
অন্যদিকে, ভোর সাড়ে ৬টার দিকে বাসাইলের করতিপাড়া বাইপাস এলাকায় ঢাকাগামী একটি গরুভর্তি ট্রাক বিকল। এ থেকেই যানজটের শুরু হয়। এখন পর্যন্ত রাবনা বাইপাস থেকে গোড়াই পর্যন্ত ২৫ কি.মি রাস্তায় যানজট রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।