নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ শীর্ষস্থানীয় ইয়াবা ব্যবসায়ী মনজুর আলম ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব।
অভিযানে ৩ লাখ ৪৪ হাজার টাকা, একটি প্রাইভেটকার ও ৫ টি পাসপোর্ট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
র্যাব-২ অভিযানটি চালিয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে এই বিষয়ে তিনি আর কোনো তথ্য জানাতে রাজি হননি।
তিনি বলেন, বিকেল ৪টায় র্যাব-২ এর আগারগাঁওয়ের কার্যালয়ে বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।

