ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাই করা গরু বিক্রি হয় হাটেই

Link Copied!

cowনিজস্ব প্রতিবেদক : গত শনিবার থেকে রাজধানী ঢাকায় থেকে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। কিন্তু গতকালই রাজধানীতে একটি গরুর ট্রাক ছিনতাই হয়েছে। ট্রাকটিতে ১৬টি গরু ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছিনতাই হওয়া এসব গরু বিক্রি হয় কোথায়?
জানা গেছে, এসব গরু ছিনতাইকারীরা পাইকার সেজে হাটেই বিক্রি করছেন। কিন্তু গরুর মালিক বা পুলিশের পক্ষে এসব গরু খুজে বের করা অত্যন্ত কঠিন। আর এর সুযোগ নিচ্ছে ছিনতাইকারীরা।
এ ব্যাপারে গাবতলী হাটের গুরু ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, হাটেই বিক্রি হচ্ছে এসব গরু।
তিনি বলেন, ‘এই যে গাবতলীর হাট, বিশাল বড় হাট। আমার স্থান থেকে কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে যদি আমারই গরু কেউ বিক্রি করে চলে যায় তাহলে তো আর আমি ধরতে পারব না। এরকম কতগুলো হাটে পাহারা বসাব আমি?’
তবে এবার চুরি ছিনতাই এখন পর্যন্ত একটু কম বলে দাবি করেন তিনি।
কিন্তু পুলিশের কাছ থেকে তারা খুব একটা নিরাপত্তা পান না বলে অভিযোগ করেন মজিবুর রহমান।
এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল আফতাব নগরে বসা গরুর হাটের পাইকার সোনা মিয়ার কাছে। তিনিও একই ধরনের কথা বললেন।
তিনি বলেন, ‘গতবার এমন একটি ঘটনা ঘটেছিল। কিন্তু  গরুগুলো আর উদ্ধার হয়নি।’
গরু ছিনতাই বন্ধে পুলিশকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, এবার মহাসড়কে গরুর ট্রাক না আটকাতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে।
এ ব্যাপারের মজিবুর রহমান বলেন, ‘এবার মহাসড়কে চাঁদাবাজি কম। পুলিশও চাঁদা দাবি করছে না। তবে সামান্য কিছু টাকা তারা পুলিশকে দিচ্ছেন।’