ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণের অভিযোগে আটক নিরাপত্তাকর্মী

Link Copied!

Rape1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধষর্ণের অভিযোগে রাশেদ নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।
শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার সকালে তাকে আটক করা হয়।
শিশুটির বাবা শাহীন একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। বাড়ি নারায়ণগঞ্জের পাগলায়। বর্তমানে ৭০/২৫/৩/ বি ইসলামবাগে হাজী বজলুর বাড়িতে ভাড়া থাকেন।
নির্যাতনের শিকার শিশুটির চাচা শামীম জানান, তার ভাতিজি লালবাগ কেল্লার মোড় এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ে। গত বুধবার রাত ৩টার তার ভাইয়ের বাসার নিরাপত্তাকর্মী রাশেদ রাতে শিশুটিকে ঘরের মধ্যে একা পেয়ে শারীরিক ‍নির্যাতন করেন। বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার সকালে পুলিশ রাশেদকে আটক করে এবং এসআই সবুজ বেলা পৌনে ১২টার দিকে শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
এসআই সবুজ জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হাসপাতালে শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে ঘটনাটি ধর্ষণ কিনা।