তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে এলো স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন। গ্যালাক্সি সিরিজের নতুন ফোনটির মডেল গ্যালাক্সি কোর প্রাইম ভিই। ভারতের অনলাইন বেচাকেনার ওয়েবসাইটগুলোতে ফোনটি নিবন্ধিত হয়েছে। ফোনটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি কোর প্রাইমের আদলে তৈরি গ্যালাক্সি কোর প্রাইম ভিই। এন্ট্রি লেভেলের ফোনটি অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত।
ডুয়েল সিমের এই ফোনটিতে আছে ৪.৫ ইঞ্চির ডব্লিউভিজিএ টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮০০ পিক্সেল।
ফোনটিতে আছে ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর এবং ১ জিবি র্যাম। ফোনটির আয়তন ১৩০.৮x৬৭.৯x৮.৮ মিলিমিটার। এতে বিল্টইন মেমোরি আছে ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ভারতের বাজারে ফোনটির মূল্য ৮ হাজার ৬০০ টাকা। বাংলাদেশে ফোনটির মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।

