ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রনবীরের সাথে ডেট করতে চান সানি!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : এমনিতেই ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে আলোচনার শেষ নেই, এর মধ্যে আবার তিনি বলে বসলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা রনবীর কাপুরের সাথে ডেট করতে দারুণ আগ্রহী তিনি!
জানা গেছে, ‘তামাশা’র পর রনবীর কাপুরের আসন্ন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন সানি লিওন। চূড়ান্ত না হলেও রনবীরের সাথে একই ছবিতে সানি লিওনের থাকা প্রসঙ্গে এই নিয়ে মোটামুটি ভারতের শো’বিজ জগতে ভালোই আলোচনা চলছে। রনবীর কিংবা সানির দর্শকরাও এই খবরে বেশ উত্তেজিত। আর এরই মধ্যে একটি সাক্ষাৎকারে সানি লিওনকে রনবীর প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলে উঠেন, রনবীর আমার কাছে হার্টথ্রব। আমি তারসাথে ডেটে যেতে ইচ্ছুক!
অন্যদিকে সানির স্বামী ডেনিয়েল ওয়েবারকে জিজ্ঞেস করা হয়েছিল, বলিউডের কোন্ অভিনেত্রীর সাথে তিনি ডেটে যেতে চান। তখন এমন প্রশ্নের উত্তরে ডেনিয়েল একটুও ঘাবড়ে না গিয়ে বলেছিলেন ‘দিপীকা পাডুকোনের সাথে যেতে চান ডেটে’! মূলত স্বামীর এমন জবানী শুনেই সানি রনবীরের নাম বলেছেন।
উল্লেখ্য, বলিউডের অন্যতম নির্মাতা ইমতিয়াজ আলীর আসন্ন ছবি ‘তামাশা’ নিয়ে দারুণ ব্যস্ত আছেন রনবীর ও দিপীকা পাডুকোন। ইতিমধ্যে এই জুটির ছবি ‘তামাশা’র ফার্স্টলুকও প্রকাশ পেয়েছে। আসছে ২৭ নভেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।