বিনোদন ডেস্ক : `ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র পর ফের ‘তামাশা’য় একসঙ্গে মজলেন বলিউডের রোমান্টিক বয় খ্যাত অভিনেতা রনবীর কাপুর ও আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘তামাশা’র প্রথম ঝলকও!
জানা গেছে, পর্দায় রনবীর কাপুর আর দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকেরা, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী নির্মাণ করছেন ‘তামাশা’। এরইমধ্যে ‘তামাশা’র একাধিক স্টিল ফটোগ্রাফি নিয়ে ব্যাপক আলোচনা বলি-পাড়ায়। তবে এবার আর শুধু স্টিল ফটোগ্রাফি নয়, বরং পোস্টারে ‘তামাশা’র ফার্স্টলুকই প্রকাশিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর ‘তামাশা’র টুইটার একাউন্ট ও ফেসবুক ফ্যানপেজ থেকে ‘তামাশা’র প্রথম লুক প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ইমতিয়াজ আলীর পরিচালনায় রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের অভিনয়ে ‘তামাশা’ আসছে নভেম্বরে মুক্তি পাওয়ার কথা।

