ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হররে মজলেন জেমস ওয়ান!

Link Copied!

hororবিনোদন ডেস্ক : নানা কারণেই চলতি বছরের শুরুতেই দারুণভাবে আলোচিত ছবি হিসেবে বিশ্ব সিনেমার পর্দা কাঁপিয়েছে নির্মাতা জেমস ওয়ানের ছবি ‘ফিউরিয়াস ৭’। ছবিটি যেমন নাম করেছে তারচেয়ে বেশী ব্যবসা করেছে। চলতি বছরেই হলিউডের ইতিহাসে বাণ্যিজ্য সফল ছবির তালিকায় প্রথমদিকে জায়গা করে নিলেও ফের সিনেমায় নেমে পড়ছেন নির্মাতা জেমস; তবে এবার হরর সিনেমা নিয়ে!
২০১৩ সালে নির্মিত হরর ছবি ‘দ্য কনজারিং’-এর ব্যাপক সাফল্যের পর নির্মাতা জেমস ছবিটির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর এর জন্য ইতিমধ্যে বসেও নেই তিনি, কাজও শুরু করে দিয়েছেন। চলছে কাস্টিংসহ প্রি-প্রোডাকশনের কাজ। প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছেন ছবির রিলিজ ডেটও। তাছাড়া অভিনেত্রী হিসেবে এবার চূড়ান্ত করেছেন জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী ফ্রাঞ্চেস ও’কনার।
জানা গেছে,  ২০১৩ সালে নির্মিত ছবি ‘দ্য কনজারিং’-এর সিক্যুয়াল ‘দ্য কনজারিং ২’-এ অভিনয় করতে চলেছেন ৪৮ বছর বয়সী অভিনেত্রী ফ্রাঞ্চেস ও’কনার। তবে ছবিটিতে ভেরা ফার্মিগা এবং প্যাট্রিক উইলসনকে নেয়া হবে কিনা তা বলেননি নির্মাতা ও চিত্রনাট্যকার জেমস ওয়ান।
উল্লেখ্য, ‘দ্য কনজারিং ২’ ছবিটি অক্টোবর থেকেই পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গেছে। নির্মাতা জেমস ওয়ানই আসন্ন হরর ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি আসছে বছরের জুনে মুক্তির তারিখ নির্ধারণ করলেও বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।