ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে ফেভারিট ভাবছেন না স্টুয়ার্ট ল

Link Copied!

stuartস্পোর্টস ডেস্ক : পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত তিনটি সিরিজে বাংলাদেশ দল দুর্দান্ত পারফর্ম করেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ সফর অস্ট্রেলিয়ার জন্য দারুণ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা কোচ হিসেবে এবার বাংলাদেশে এসেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। অনুর্ধ্ব-১৯ দলের ছেলেদের নিয়ে কাজ করছেন স্টুয়ার্ট ল। খুলনায় ক্যাম্প শেষে ক’দিন আগে ঢাকায় ফিরেছে যুবারা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের যুবাদের নিয়েই আশাবাদের কথা শোনালেন তিনি।
আগামী ২৮ সেপ্টেম্বর  দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। লড়াইটা হবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার দলের সঙ্গে নয় নাম্বার দলের। তবুও স্টুয়ার্ট ল এই সিরিজে কোনো দলকেই ফেভারিট ভাবতে পারছেন না। অথ্যাৎ, নিজের দেশ অস্ট্রেলিয়াকে কোনভাবেই ফেভারিট মনে করতে পারছেন না তিনি।
আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘দুই ঘোড়ার দৌড়ে ফেভারিট বলে কিছু থাকতে পারে না। কেউ কোনো দলকে ফেভারিট বললে সে পাগল ছাড়া আর কিছু নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে খেলছে, সেটার কাছাকাছি খেললেও অস্ট্রেলিয়াকে ভালো একটা লড়াই উপহার দেবে তারা। যারা মনে করছে যে, অস্ট্রেলিয়া এখানে এসে অনায়াসে জিতে যাবে, তারা ভুল ভাবছে। বাংলাদেশ দল ভালো লড়াইয়ের জন্য প্রস্তুত।’
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া আসবে তারুণ্য নির্ভর একটি দলকে নিয়ে। অভিজ্ঞতার অভাব এবং কন্ডিশন অস্ট্রেলিয়ার তরুণ দলটির জন্য অনেক বড় বাধা হতে পারে বলে মনে করেন  স্টুয়ার্ট ল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দল এখন পুনর্গঠন প্রক্রিয়ায় আছে। দলটার চেহারাই বদলে গেছে। যতজন অভিজ্ঞ ক্রিকেটার অবসর নিয়েছে, সেটা বড় এক শূন্যতার সৃষ্টি করেছে। তাছাড়া বাংলাদেশ সফরের সময় প্রচুর গরম থাকবে। সে সঙ্গে বলও ঘুরবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়াও হবে বড় একটা চ্যালেঞ্জ। অনেক বাধা তাই পেরুতে হবে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার তরুণ দলটিকে।’
অস্ট্রেলিয়ার এবারের দলটিতে অনভিজ্ঞতার ঘাটতি রয়েছে প্রচুর। তারপরও যারা এবার বাংলাদেশ সফরে আসবে তারা তো অস্ট্রেলিয়া দলের হয়েই খেলবে। ‘রক্ত’ বলে একটা কথা আছে। সেই রক্তের জোরেই সেরাদের কাতারে অস্ট্রেলিয়া। এ বিষয়ে স্টুয়ার্ট ল বলেন, ‘যে সব ক্রিকেটাররা আসছে, ওরা কিন্তু অস্ট্রেলিয়ার হয়েই খেলবে। এটা তারা খুব ভালো করেই জানে। তাই বাংলাদেশ দলকেও ভালো ক্রিকেট খেলতে হবে। তারপর আমি মনে করি, এই সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সিরিজ হবে।’