ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্দান্ত গেমিং ল্যাপটপ

Link Copied!

laptopতথ্যপ্রযুক্তি ডেস্ক : কম্পিউটারে গেমস খেলতে ভালোবাসেন অনেকেই। সাইবার গেমারুদের জন্য দুর্দান্ত এক ল্যাপটপ নিয়ে এসেছে লেনোভো। ল্যাপটপটির মডেল আইডিয়া প্যাড ওয়াই৭০০-১৭আইএসকে। বর্তমানে ল্যাপটপটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে। লেনোভোর অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে ১ অক্টেবর থেকৈ প্রি-অর্ডার দেয়া যাবে। প্রি-অর্ডার দিলে ফ্রিতে মিলবে গেমিং সারাউন্ড সাউন্ড হেডসেট, গেমিং প্রিসিশন মাউস, গেমিং মাউস ম্যাট। যেগুলোর দাম ১০ হাজার টাকারও বেশি।
লেনোভের এই গেমিং ল্যাপটপটির ডিসপ্লে ১৭ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।
এতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর এবং জিটিএক্স-৯৬০এম গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম। গ্রাহকরা চাইলে এটিতে এএমডি এবং ইন্টেল চিপও কনফিগার করতে পারবেন। ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।
ল্যাপটপটি দুইটি ভার্সনে পাওয়া যাচ্ছে। একটাতে আছে ১২৮ জিবি হার্ডডিস্ক। অন্যটিকে ১ টেরাবাইট হার্ডডিস্ক। সঙ্গে মিলবে ব্যাকলাইট কিবোর্ড। এটির ব্যাটারি ৪ সেলের ৬০ ডব্লিউএইচ। এতে ৭২০ পিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
ল্যাপটপটিতে ২x২ ওয়াটের জেবিএল স্পিকার রয়েছে। সাবউফার ৩ ওয়াটের। এতে অপটিমাইজড থার্মাল কুলিং রয়েছে।
গেমিং ল্যাপটপটিতে ২টি ইউএসবি ৩.০ পোর্টস, ইউএসবি ২.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং বিল্টইন মেমোরি কার্ড রিডার রয়েছে।
ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ১ লাখ ২৫ হাজার রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৭৯৬ টাকা।