ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সর বাধা পেরোলো তানহা তাসনিয়া

Link Copied!

tanhaবিনোদন ডেস্ক : নবাগত চিত্রনায়িকা তানহা তাসনিয়া প্রথমবারোর মতো সেন্সর বোর্ডের বাধা পেরোলো। তানহা অভিনীত প্রথম সিনেমা ভোলা তো যায় না সম্প্রতি সেন্সর বোর্ডের আনকাট সনদ পেয়েছে। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় তানহার বিপরীতে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক নিরব।
এ প্রসঙ্গে তানহা বলেন,  ‘প্রথমবারোর মতো আমার অভিনীত সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমাটিতে আমি নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছি। আশা করছি- দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবে।’
এ সিনেমার গল্পে দেখা যাবে-  হিন্দু মেয়ে নীলাঞ্জনার সঙ্গে মুসলমান যুবক রুদ্রের প্রেম হয়। কিন্তু তাদের এ প্রেম মেনে নেয় না গ্রামবাসী। নীলাঞ্জনার বিয়ে হয়ে যায়। মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে রুদ্র। এতে নীলাঞ্জনা চরিত্র রূপদান করেছেন তানহা এবং রুদ্র চরিত্রের রূপদান করেছেন নিরব।
সিনেমাটি ঈদুল আজহার পরে যে কোনো একটি ভালো সময় দেখে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
এর আগে সিনেমাটির দুটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। ধলেশ্বরী ফিল্মস প্রযোজিত সিনেমাটির  শুটিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিয়া হল, ছবির হাট ও বই মেলা। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর গানসহ বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়।
তানহা তাসনিয়া এ ছাড়াও সফিক হাসানের ধূমকেতু সিনেমার শুটিং করছেন। এ সিনেমায় তানহার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।