ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুমকির ‘প্রেমকানন’-এ মৌসুমী হামিদ

Link Copied!

moushumi hamidবিনোদন ডেস্ক : প্রতিভাবান অভিনয়শিল্পী, নাট্য নির্মাতা নাজনীন হাসান চুমকির বিরতিহীন নাটক, ‘প্রেমকানন’-এ অভিনয় করছেন মৌসুমী হামিদ। খুলনায় নাটকটির শুটিং হয়েছে।
কাজের অভিজ্ঞতা জানালেন মৌসুমী, ‘নাটকে আমি খুলনার মেয়ে। গ্রামেই থাকি। দেশের বাইরে থেকে আসা এক তরুণের সঙ্গে আমার ভাব জমে। কিন্তু পরিবার থেকে কিছুতেই মেনে নেয়না। পরে অনেক বোঝানোর পর অবশ্য মেনে নেয়। মজার ব্যাপার হলো আমার গ্রামের বাড়িও খুলনা। সেখানে শুটিং করতে খুব মজা পেয়েছি। কাছের আত্মীয়-স্বজনরাও শুটিংয়ে এসেছিল।’
পিআর প্রোডাকশন ও টম প্রযোজিত নাটকটিতে আরো অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, শাহাদাতে হোসেন, অবাক, কাজী শিলা প্রমুখ।
ঈদে এটি গাজী টিভিতে প্রচার হবে।