ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসিরের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ ২৫২

Link Copied!

Bangladesh-team-in-Diversitস্পোর্টস ডেস্ক : শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও নাসির হোসেনের অসাধারণ সেঞ্চুরি এবং লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারত ‘এ’ দলকে ২৫৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশের হয়ে নাসির হোসেন ৯৬ বলে ১০২ রানের হার না মানা নান্দনিক ইনিংস উপহার দেন। তার ইনিংসটি ১২টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল। এছাড়া রিটন দাস ৪৫, এনামুল হক ৩৪ ও সৌম্য সরকার করেন ২৪ রান।
ভারতের হয়ে রিশি ধাওয়ান তিনটি এবং কর্ন শর্মা দুটি উইকেট লাভ করেন।
বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক ভারত ‘এ’ দলের কাছে ৯৬ রানের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। একদিন বিরতি দিয়ে ফের মাঠে নামে দু’দল।
শুক্রবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই নিজের রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ওপেনার রনি তালুকদার। এরপর কর্ন শর্মা ও রিশি ধাওয়ানের বোলিং তোপে পড়ে ৮২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
০ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও এনামুল হক বিজয় ৬০ রানের জুটি গড়ে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন। তবে রিশি ধাওয়ান ও কর্ন শর্মার বোলিং তোপে পড়ে ৬০-৮২ এই ২২ রানের মধ্যে সৌম্য, মুমিনুল, এনামুল, সাব্বিরকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।
৮২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ষষ্ঠ উইকেট জুটিতে খাদের কিনারা থেকে উদ্ধার করেন লিটন দাস ও নাসির হোসেন। এই দুজন ৭০ রানের জুটি গড়লে ম্যাচে ফেরার চেষ্টা করে সফরকারীরা।
১৫২ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে আরাফাত সানিকে নিয়ে ৫০ ও নবম উইকেটে রুবেল হোসেনকে নিয়ে ৪০ রানের অসাধারণ দুটি জুটি গড়ে বাংলাদেশকে সম্মানজনক স্কোর এনে দেন নাসির হোসেন।
শুক্রবার দ্বিতীয় ম্যাচে রনি তালুকদারের (০) মতো মুমিনুক হক (৩) ও সাব্বির রহমানও (১) ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।
ভারত ‘এ’ দল: উন্মুখ চাঁদ (অধিনায়ক), মানাক আগারওয়াল, মনিষ পান্ডে, সুরেশ রায়না, করুন নায়ার, সঞ্জু স্যামসন, গুরকিরাত সিং, রিশি ধাওয়ান, কর্ন শর্মা, রুশ কালারিয়া ও শ্রীনাথ অরবিন্দ।