স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের টিকেট দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে ফিফা মহাসচিব জেরোম ভালকে’কে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্বকাপ টিকেট বিক্রি নিয়ে ভালকের বিরুদ্ধে দুর্নীতিন অভিযোগ উঠায় ফিফা তাকে বরখাস্ত করলো। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ফিফা এর সত্যতা নিশ্চিত করেছে। অভিযোগের পূর্ণ রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত তাকে ফিফার সব ধরনের কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়।
অভিযোগ উঠেছে, জেরোম ভালকে বিশ্বকাপের টিকেটন নামমাত্র মূল্যে বিক্রি করে কোটি কোটি ডলার অর্থ আয় করেছেন। যদিও ২০০৭ সাল থেকে ফিফার দায়িত্ব পালন করা ৫৪ বছর বয়সী এই ফরাসি ভদ্রলোক বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
বৃহস্পতিবার ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘মহাসচিবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। ফিফা এ ব্যাপারে অবগত রয়েছে। এ ব্যাপারে নৈতিকতা সংক্রান্ত কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্ত করার অনুরোধ জানানো হয়েছে।’
গত মে মাসে জুরিখের একটি বিলাস-বহুল হোটেলে অভিযান চালিয়ে দুর্নীতির দায়ে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ। ওই সময় ভালকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠলেও তথ্য-প্রমাণাদির অভাবে তাকে আটক করা হয়নি। তবে এবার হয়তো ফেঁসেই যাচ্ছেন জেরোম ভালকে।

