ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৯৪ কোটি টাকার তিন ক্রয় প্রস্তাব অনুমোদন

Link Copied!

Cabinetনিজস্ব প্রতিবেদক : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২৯৪ কোটি টাকার তিন ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ সবের মধ্যে রয়েছে কমিউিনিটি ক্লিনিকের জন্য প্রায় ২৭ কোটি টাকার ওষুধ কেনা, ভুলতায় ২৪০ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণ ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ৩৭ কোটি ৩৮ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানি।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাসহ সংশ্লিস্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, তিনটি প্যাকেজের আওতায় কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ ক্রয় করা হবে। প্রতি প্যাকেজে দুটি করে ছয়টি লটে এ ওষুধ সরবরাহের কাজ পেয়েছে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস, এ্যাকমি ল্যাবরেটরিজ ও জেনারেল ফার্মাসিটিউক্যালস লিমিটেড। তিনটি প্যাকেজে ওষুধ ক্রয়ে মোট ব্যয় হবে ২৬ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা।
তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতায় চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি নির্মাণে ব্যয় হবে ২৪০ কোটি টাকা। যৌথ উদ্যোগে ফ্লাইওভারটি নির্মাণ করবে ‘চায়না রেলওয়ে২৪ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড’, ‘স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ও ‘মহিউদ্দিন বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভুলতায় নির্মিতব্য চার লেন বিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে ১ হাজার ২৩৮ মিটার। ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে ভূলতা বাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি জাতীয় মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস মহাসড়ক এবং দুটি আঞ্চলিক মহাসড়ক ভূলতা-রূপগঞ্জ মহাসড়ক এবং ভূলতা-আড়াইহাজার সড়কের সংযোগ স্থল।
এ ফ্লাইওভার নির্মিত হলে কোন ধরনের যানজট ছাড়াই রাজধানী ঢাকা থেকে সিলেট এবং বন্দর নগরী চট্রগ্রাম থেকে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহন সহজ হবে।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ১০ হাজার মেট্রিক টন      ফসফরিক এসিড আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি একটি রিপিট অর্ডার। আগে যে কোম্পানি ফসফরিক এসিড সরবরাহ করেছিল ওই কোম্পানিকেই আগের দরে রিপিট অর্ডার দেওয়া হচ্ছে। এতে মোট ব্যয় হবে ৩৭ কোটি ৩৮ লাখ টাকা।