ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিটি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা সেবা চালু

Link Copied!

idlcতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মূলধন, বিনিয়োগ সমস্যার সমাধান দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড যৌথভাবে ‘আইডিএলসি উদ্ভাবন’ নামক পরিপূর্ণ আর্থিক সহায়তা সেবা চালু করেছে। এর মাধ্যমে বিশেষ স্টার্টআপ লোন, শর্ট টার্ম লোনসহ সকল ধরণের লোন, ঋণ সুবিধা এমনকি দেশিয় সফটওয়্যার বা তথ্যপ্রযুক্তি সেবার কেনার জন্যও ঋণ পাওয়া যাবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘আইডিএলসি উদ্ভাবন’ সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা, বেসিস সভাপতি শামীম আহসান, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ হোসেনসহ অন্যান্যরা।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের দেশে নতুন উদ্যোক্তা তৈরি না হওয়ার অন্যতম কারণ কিংবা তরুণ উদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রথম দিকেই যে সমস্যাটিতে পড়েন সেটি হলো মূলধন বা বিনিয়োগ। আর এই সমস্যা থেকে রেহাই দিতে আইডিএলসি বেসিসের সদস্য কোম্পানিগুলোকে বিশেষ সুদে স্টার্টআপ লোন, শর্ট টার্ম লোনসহ সকল ধরণের লোন,ঋণ সুবিধা দিবে। ফলে তরুণ উদ্যোক্তারা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে মূলধন,বিনিয়োগ ভোগান্তি থেকে রেহাই পাবে।