ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে আনকাট আশিকী

Link Copied!

Asikiবিনোদন ডেস্ক : বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’।  বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ছবিটির বাংলাদেশি পরিচালক ও প্রযোজক আব্দুল আজিজ।
বুধবার দুপুরে ‘আশিকী’র সেন্সর শো অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। এর মাধ্যমে ঈদুল আযহায় চলচ্চিত্রটির মুক্তি নিশ্চিত হল।
এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। গতকাল সেন্সর সার্টিফিকেট লাভের মাধ্যমে সেটা নিশ্চিত হয়েছে। এবার মুক্তি দেয়ার পালা।’
যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ চলচ্চিত্রটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ভারতের এস কে মুভিজ প্রযোজনা করেছে।  এছাড়া পরিচালক হিসেবে আব্দুল আজিজের সঙ্গে রয়েছে ওপাড় বাংলার নির্মাতা অশোক পতি। ছবিতে বাংলাদেশের নাবাগত নায়িকা নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলতাকার অঙ্কুশ। এছাড়া মৌসুমী, রজতাভ দত্ত, রেবেকা, রাজাসহ অনেকেই রয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশে ‘আশিকী’ মুক্তি দেয়ার আগে আগামীকাল ১৮ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি দেয়ার কথা রয়েছে।