বিনোদন ডেস্ক : শুটিং স্পট থেকে হারানো গেলো জনপ্রিয় অভিনেত্রী তিশার মোবাইল ফোন সেট। বুধবার রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্রটির শেষ অংশের শুটিং এ অংশ নিতে তিশা প্রিয়াংকা শুটিং স্পটে যান। সেখানে অনন্য মামুনের সেটের মেক আপ এসিস্টেন্ট ফাহিম শুটিংয়ের কিছু জরুরী কাগজপত্র এবং অভিনেত্রী তিশার মোবাইল নিয়ে পালিয়ে যায়। তিশার মোবাইল সেট হারানোর সংবাদটি তার এক ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
তবে তিশার ফোন হারানোর বিষয়টি স্বীকার করতে চাননি নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, ‘সেট থেকে কোন মোবাইল বা অন্যকিছু হারিয়ে যায়নি। কিন্তু কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উধাও হয়ে গেছে আমার মেকআপ এসিস্টেন্ট ফাহিম। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।’
তবে এর আগে অভিযুক্ত ফাহিমের ছবি যুক্ত করে তার সন্ধান চেয়ে ফেসবুকে একটি পোষ্ট দিয়েছিলেন অনন্য মামুন।

