ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে হটিয়ে ‘হিরো’র দখলে বক্স অফিস

Link Copied!

hiroবিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের প্রযোজনা সংস্থা ‘এসকে’ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবি ‘হিরো’, মুক্তির পাঁচ দিনেই সবাইকে হটিয়ে বলিউডের বক্স অফিস দখল করেছে ছবিটি!
জানা গেছে, আলোচনা, সমালোচনা আর দীর্ঘ প্রতিক্ষার পর ১১ সেপ্টেম্বর ভারতের সিনেমা হলে মুক্তি পেল বহুল প্রতিক্ষীত ছবি ‘হিরো’। মুক্তির পাঁচ দিনেই বলিউডের বক্স অফিস দখলে নিয়েছে ছবি ‘হিরো’। এ পর্যন্ত ছবিটি আয় করেছে ২৬.৭ কোটি রূপি। ছবিটি নির্মাণে খরচ হয় ২৮ কোটি রুপি।
বক্স অফিসে তালিকায় ২ নম্বরে আছে আনিস বাজমির ছবি ‘ওয়েলকাম ব্যাক’, যা মুক্তি পেয়েছে ৪ সেপ্টেম্বর। ১০০ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ৮৭ কোটি রূপি। তালিকার তিন, চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে ফ্যানটম, অল ইজ ওয়েল এবং মাঝি: দ্য মাউন্টেন ম্যান।  এখানে মাঝি ছাড়া বাকি দুটো ছবি চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে।
অন্যদিকে সালমান খানের প্রোডাকশনে নির্মিত ‘হিরো’ ছবিটি নিয়ে অনেক আশাবাদী হলেও মুক্তির পাঁচ দিনে তার প্রতিফলন দেখা যায়নি। তবে এরজন্যে নতুন অভিনেতা অভিনেত্রীর উপস্থিতিকেই বলছেন অনেকে। তবে  ছবি মুক্তির পর থেকেই প্রসংশায় ভাসছেন সুপারস্টার অভিনেতা সালমান খানের হাত ধরে বলিউডে অভিষিক্ত সুরজ পাঞ্চোলি ও সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি।
প্রথম ছবিতেই নিজের মেয়ের এমন সাফল্যে দারুণ আনন্দে আছেন বাবা সুনীল শেঠি। একটু নাকি ভয়েও আছেন তিনি, কারণ এতদিন আথিয়াকে সুনীল শেঠির কন্যা বলে জানলেও এখন নাকি তাকেই আথিয়ার বাবা বলে লোকে চিনবে! যদিও এর জন্যে গর্ব করে সুনীল বলেন, প্রত্যেক বাবা মা-ই চায় তার সন্তান নাম করুক, এটা আসলে বাবা মারই কৃতিত্ব। আমাকে যদি আথিয়ার বাবা বলে পরিচিত হতেই হয়, তাহলে সত্যিই আমি গর্ববোধ করবো।
উল্লেখ্য, ১৯৮৩ সালে জ্যাকি শ্রফের অভিষিক্ত সিনেমার নাম ছিল ‘হিরো’, যা নির্মাণ করেছিলেন ভারতের মেধাবী নির্মাতা সুভাষ ঘাই। আর ওই ছবিটিরই অফিশিয়াল রিমেক হয়েছে সালমান খানের প্রোডাকশনে নির্মিত ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবি ‘হিরো। ছবিটির প্রচারণার ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ছিলেন সালমান। শুধু তাই না, এই ছবির টাইটেল সং গেয়ে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন।