ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা সার্ভিস কমিশন গঠনের দাবি

Link Copied!

BTAনিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নসহ শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি- বেসরকারি বৈষম্য দূর করতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নিয়োগে পৃথক ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি ও সমাবেশ থেকে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
এসময় তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান।
দাবিগুলো হলো- শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন; সরকারি- বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ বার্ষিক প্রবৃদ্ধি, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, মেডিক্যাল ভাতা প্রদান; বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর নেয়ার এক বছরের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান; নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি, কর্মচারীদের সার্ভিস রুলস দ্রুত বাস্তবায়ন এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নিয়োগে পৃথক ‘শিক্ষা সার্ভিস কমিশন।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, বজলুর রহমান মিয়া, আলী আসগর হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক কাওছার আলী শেখ, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ, প্রচার সম্পাদক মণি হালদার প্রমুখ।