ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চামড়া পাচার ঠেকাতে ১৩ পয়েন্টে বসবে চেকপোস্ট

Link Copied!

Tanaryনিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহায় চামড়া পাচার রোধে রাজধানীর বহির্গমনের ১৩ পয়েন্টে চেকপোস্ট বসাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার দুপুরে ঈদুল আজহার সার্বিক নিরাপত্তা বিষয়ে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘ঈদের সময় কোরবানির গরুর চামড়া যেন ঢাকার বাইরে যেতে না পারে সেজন্য ঢাকা মহানগরের ১৩টি বহির্গমন পথে পুলিশ চেকপোস্ট বসানো হবে। এর মধ্যে ব্যাতিক্রম হচ্ছে গাবতলী। কারণ হেমায়েতপুর চামড়া প্রক্রিয়াজাত করা হয়। তাই হেমায়েতপুরের পরে ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে ডিএমপি চেকপোস্ট বসাবে।’
তিনি আরো বলেন, ‘ঈদের সময় অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ীর আবির্ভাব ঘটে। তারা বিভিন্ন জায়গায় জোরপূর্বক কমদামে চামড়া কিনে থাকে। তাদেরকে প্রতিরোধ করতে প্রকৃত চামড়া ব্যবসায়ীদের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘চকবাজার ও হাজারীবাগে চামড়া ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি করতে না পারে সেজন্য পুলিশের ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিমও কাজ করবে।’
নগরীর পরিচ্ছন্নতার স্বার্থে এবার কোরবানি করার জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দেয়া হয়েছে জানিয়ে কমিশনার বলেন, ‘নগরবাসীকে আহ্বান করবো নির্দিষ্টস্থানে যেন তারা কোরবানির পশু জবাই করে।’