ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রানা প্লাজা’ প্রদর্শনে আর আইনি বাধা নেই

Link Copied!

rana-plazaবিনোদন ডেস্ক : সাভারের আলোচিত রানা প্লাজা ধসের ঘটনায় নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শন ও সম্প্রচারের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে চলচ্চিত্রটির প্রদর্শন ও সম্প্রচারে আর কোনো ধরনের আইনি বাধা রইলো না।
রানা প্লাজা বিষয়ে রিটকারীদের রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এ আদেশের ফলে ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন ও সম্প্রচারে কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন প্রযোজক শামীমা আক্তারের আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন।
বৃহস্পতিবার আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। প্রযোজকের পক্ষে ছিলেন, ব্যারিস্টার রোকন উদ্দিন, এ এম আমিন উদ্দিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
উল্লেখ্য, নজরুল ইসলাম খানের পরিচালনায় ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে পোশাককর্মী রেশমার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।