ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে খেলা কঠিন হবে : স্মিথ

Link Copied!

smithস্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের দল থেকে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অবসর নেওয়ায় অনেকটা অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। অসিদের ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছে দুজন নতুন মুখ। এ ছাড়া ১০টির বেশি টেস্ট খেলা খেলোয়াড় রয়েছেন মাত্র পাঁচজন।
তাই প্রশ্ন উঠেছে, টেস্ট র‌্যাংকিংয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশ সফরকে অস্ট্রেলিয়া দল নতুন আর অনভিজ্ঞ খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছে কি না। তবে এমন সম্ভাবনা একেবারে উড়িয়েই দিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। বরং বাংলাদেশে খেলাটা কঠিন হবে বলেই মনে করছেন তিনি।
বাংলাদেশ সফর নতুন আর অনভিজ্ঞ খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ- এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে স্মিথ বলেন, ‘একদমই না। আমরা প্রত্যেকটি টেস্টই জিততে চাই। প্রত্যেকটা সিরিজই জেতার জন্য খেলি আমরা। বাংলাদেশ সফরও এর ব্যতিক্রম নয়।’
জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা- ঘরের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ড্র করেছে। প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও দারুণ লড়াই করেছে টাইগাররা।
বাংলাদেশের মাটিতে খেলা তাই কঠিন হবে বলেই মনে করছেন স্মিথ, ‘সেখানে (বাংলাদেশ) খেলাটা বেশ কঠিন হবে। নিজেদের আঙ্গিনায় ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। এটা কঠিন একটা সফর হতে যাচ্ছে। তবে আশা করি আমরা ভালো প্রস্তুতি নিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেব এবং সফল একটা সফর করব।’
এশিয়াতে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক টেস্ট রেকর্ড মোটেই সুখকর নয়। এশিয়াতে খেলা শেষ ১৩ টেস্টে মাত্র একটিতে জিতেছে অসিরা। ২০১১ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়টি পায় তারা। এশিয়াতে অস্ট্রেলিয়া শেষবার টেস্ট সিরিজ খেলতে এসেছিল ২০১৩ সালে, ভারতের মাটিতে। সেবার চার ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশের বিমান ধরেছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া।
তবে বাংলাদেশ সফর দিয়ে অতীত ইতিহাস পাল্টানোর স্বপ্ন দেখছেন প্রথমবারের মতো পুরো সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে যাওয়া স্মিথ, ‘আমরা দেশের বাইরে টেস্টে উন্নতি করতে চাই এবং তা করে দেখানোর এটাই প্রথম সুযোগ।’