ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বরের পরীক্ষার স্থগিত করা হয়েছে। স্থগিত ওই দুই দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৪ সালের অনার্র্র্স প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষা ১৯ সেপ্টেম্বর তারিখের পরিবর্তে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই দিন অনুষ্ঠেয় ২০১৪ সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর।
এ ছাড়া ২০ সেপ্টেম্বরের বিবিএ তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষা ১১ অক্টোবর এবং বিএসসি অনার্স ইন-ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ঊঈঊ) পার্ট-১, ২য় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর।
পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.nu.edu.bd) এবং  (www.nubd.info) থেকে জানা যাবে।