ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২১ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনল মটোরোলা

Link Copied!

Yeota-Smartphoneতথপ্রযুক্তি ডেস্ক : এক সময়ের জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা বাজারে প্রভাব হারানোয় ইতিমধ্যে দুইবার মালিকানা পরিবর্তন হয়েছে। ২০১২ সালে ১ হাজার ২৫০ কোটি মার্কিন ডলারে মটোরোলার মোবিলিটি কিনে নিয়েছিল গুগল। পরবর্তীতে ২০১৪ সালে চীনের পিসি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর কাছে মাত্র ২৯০ কোটি মার্কিন ডলারে মটোরোলার মোবিলিটি বিক্রয় করে দেয় গুগল।
বর্তমানে লেনোভোর অধীনে থাকা মটোরোলা মোবিলিটি নতুন নতুন স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে আবারও বাজারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে মটোরোলা।
মটোরোলার ‘মটো এক্স প্লে’ মডেলের নতুন একটি স্মার্টফোনটিতে রয়েছে ২১ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ডিসপ্লের নিরাপত্তায় তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস, ১.৭ গিগাহার্জ স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি/৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, মেমোরি কার্ড সাপোর্ট ১২৮ জিবি পর্যন্ত, ৩৬৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এনএফসি সাপোর্ট প্রভৃতি।
মটোরোলার নতুন এই ‘মটো এক্স প্লে’ মডেলের স্মার্টফোনটি ভারতের বাজারে উন্মুক্ত করা হয়েছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের মটো এক্স প্লে স্মার্টফোনটি ১৮ হাজার ৪৯৯ রুপিতে এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের মটো এক্স প্লে স্মার্টফোনটি ১৯ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে বলে জানা গেছে।