ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্যাকিশ্রফ কন্যার ‘টপলেস ফটোশ্যুট’ নিয়ে তোলকালাম

Link Copied!

krisnaবিনোদন ডেস্ক : বেশ ক’দিন ধরেই জনপ্রিয় অভিনেতা জ্যাকিশ্রফ কন্যা এবং ‘হিরোপন্তি’ স্টার টাইগার শ্রফের বোনের টপলেস ফটোশ্যুট নিয়ে সরগরম পুরো বিনোদন জগত। অথচ এখন তিনি বলছেন, দুষ্টুমি করেই নাকি ‘টপলেস ফটোশ্যুট’ করেছেন জ্যাকিশ্রফ কন্যা কৃষ্ণা!
জানা গেছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক সময়ের জনপ্রিয় ‘হিরো’ খ্যাত অভিনেতা জ্যাকিশ্রফ কন্যা ও ‘হিরোপন্তি’ স্টার টাইগার শ্রফের বোন কৃষ্ণার টপলেস ফটোশ্যুট ফাঁস হয়ে যায়। আর এরপর থেকেই বলি-পাড়ায় চলছে নানা আলোচনা আর সমালোচনা। এরজন্য সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের সম্মুখিনও হতে হয়েছে অভিনেতা জ্যাকিশ্রফকে। পরশুতো তিনি সাংবাদিকদের প্রতি ক্ষেপেই গেলেন! বললেন, এটা তার মেয়ের স্বাধীনতা; তার কিছু বলার নেই।
মেয়েকে নিয়ে জিজ্ঞাসা করায় জ্যাকিশ্রফের এমন প্রতিক্রিয়ার পর এবার মেয়ে কৃষ্ণা নিজেই মুখ খুললেন। বললেন ‘টপলেস ফটোশ্যুট’টি তিনি ফান করে করেছিলেন, অন্যকিছু নয়। কৃষ্ণা বলেন, টপলেস হয়ে ফটোশ্যুটটা আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে দিয়ে করিয়েছিলাম, এবং তা আমার বেড রুমেই। খুব ব্যক্তিগতভাবেই করেছিলাম, মজা করে। অন্যকোনো কারণ ছিল না। আর এই ছবিগুলোও রেখেছিলাম আমার ব্যক্তিগত ইনস্টাগ্রামে। কিন্তু এটা এত উত্তাপ ছড়াবে বুঝিনি।’
অনেকে এর মধ্যে বলাবলি শুরু করেছেন যে, বাবা ও ভাইকে অনুসরণ করে কৃষ্ণাও বলিউডে পা রাখতে চাচ্ছেন; আর এর জন্যই তিনি আলোচনায় আসতে এমন কাণ্ডটি করেছেন। এরমকম অভিযোগ মেনে নিতে রাজি নন কৃষ্ণা শ্রফ। তিনি বলেন, বলিউড আমার পরিবারকে অনেক কিছু দিয়েছে। আমি বলিউডের প্রতিবেশেই বেড়ে উঠেছি। কিন্তু আমি বলিউডে এত শীঘ্রই আসতে রাজি নই। যদি আসি তা পরবর্তীতে ভেবে দেখবো।
উল্লেখ্য, কৃষ্ণা শ্রফ বলিউডে এখনই পা রাখতে না চাইলেও ইতিমধ্যে নিজেই ‘ব্ল্যাক শিপ’ নামের একটি ডকু ফিল্ম নির্মাণ করেছেন।