ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালো মেয়ের গল্পে ঈশিকা

Link Copied!

esikaবিনোদন ডেস্ক : ‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেঘের কালো হরিণ চোখ।’ কবির চোখে কালো মেয়ের রূপ, সৌন্দর্যের বর্ণনা আমাদের যতোই পুলকিত করুক না কেন, বাস্তবিক অর্থে আমাদের সমাজে কালো মেয়েরা বরাবরই উপেক্ষীত। বাংলার এমন উপেক্ষীত এক নারীর গল্প নিয়ে আপেল মাহমুদ রচনা করেছেন নাটক ‘কৃষ্ণকলি’। পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। আর কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা।
নাটক ‘কৃষ্ণকলি’ সম্পর্কে আপেল মাহমুদ বলেন, ‘যে পরিবারে একটি কালো কন্যা সন্তান আছে সেই পরিবারের প্রধানদের দুঃশ্চিন্তার শেষ নেই। কালো রংটা যেন ধীরে ধীরে মেয়েদের দোষে পরিনত হয়েছে। তাই প্রত্যেকটা পরিবার উঠে পরে লেগেছে রং ফর্সাকারী ক্রিমের মাধ্যমে হলেও নিজের কন্যা সন্তানকে ফর্সা করার মিশনে। গায়ের কালো রংয়ের মত গৌণ বিষয় এ সমাজে মুখ্য হয়ে উঠেছে। আর যার ফলে কালো মেয়েরা প্রচন্ড প্রতিবন্ধকতার ভিতর জীবন অতিবাহিত করছে। এরকমই একটি কালো মেয়ের গল্প ‘কৃষ্ণকলি’।’
সম্প্রতি উত্তরা ও পূবাইলের বিভিন্ন জায়গায় চিত্রায়িত হয়েছে এক খন্ডের নাটক ‘কৃষ্ণকলি’। নাটকটি সম্পর্কে ঈশিকা বলেন, ‘এরকম চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র। আমি নিজে কালো না হলেও কালো মেয়েদের সমস্যাটা অনুভব করি আর সে থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতাগুলোকে প্রত্যক্ষ করেছি। এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি উচ্ছ্বসিত।’
‘কৃষ্ণকলি’তে ঈশিকা ছাড়াও আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, জাহের আলভী, নেলসন মন্ডল প্রমুখ। নাটকটি আগামি ১৮ সেপ্টেম্বর এনটিভিতে প্রচারিত হবে।