ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঠিন গ্রুপে বাংলাদেশ

Link Copied!

saffস্পোর্টস ডেস্ক : আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে সাফ ফুটবলের জমজমাট আসর। স্পন্সরের কারণে এবার থেকে এই আসরের নাম ‘সাফ সুজুকি কাপ’। বুধবার দুপুরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির ড্র। যেখানে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে অবস্থান মামুনুলদের। যেখানে তাদের সঙ্গী গতবারের সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান। রয়েছে শক্তিশালী মালদ্বীপ এবং ভুটান। তুলনামুলক ভুটানই বাংলাদেশের কাছে স্বস্তিকর প্রতিপক্ষ।
আট দলের এই টুর্নামেন্টে অন্যদিকে ‘এ’ গ্রুপে পড়েছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অপর দুই দল হলো নেপাল ও শ্রীলংকা।
তৃতীয়বারের মতো সাফ ফুটবলের আয়োজন করতে যাচ্ছে ভারত। আগামী ২৩ ডিসেম্বর কেরালায় শুরু হবে সাফ ফুটবলের ১১তম আসর। শেষ হবে আগামী বছরের তিন জানুয়ারী।
দুই গ্রুপে মোট আটটি দল লড়বে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সেমিফাইনালে। ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। তিন জানুয়ারী হবে ফাইনাল।
দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্টে আধিপত্য ভারতেরই। ১৯৯৩ সাল থেকে শুরু হওয়া সাফ ফুটবলে তারা সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন। বাকি চার আসরের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে চারটি দল। ২০০৩ সালে প্রথম ও শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
১৯৯৫ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা। গত আসরে (২০১৩) অনেকটা চমক দিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে আফগানিস্তান। প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয় সাফ ফুটবল।