ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহসিন আলীর মরদেহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

pm-mohsinনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্যরা।এরপর মরদেহ মৌলভীবাজারে দর্জিমহলের বাড়িতে নেয়া হবে।
এর আগে বুধবার বেলা ১০টা ১৫ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আ ন ম ইব্রাহীম।
জানাজায় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাসদের মহিলা সংসদ সদস্য শিরিন আক্তার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব) ফারুক খান, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ মন্ত্রী মহসিন আলীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে সংসদ সদস্যরা মহসিন আলীর মরদেহে শ্রদ্ধা জানান।
এর আগে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন মহসিন আলীর  মরদেহে শ্রদ্ধা নিবেদন করে।
বুধবার সকালে মুক্তিযোদ্ধা ও মন্ত্রী মহসিন আলীর মরদেহ মিন্টো রোডের সরকারি বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
এসময় একে একে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামীলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ও ঢাবি শাখা, মহাকাল নাট্য সম্প্রদায় ও জাতীয় কবিতা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ  ম স আরেফিন সিদ্দিক, কবি আবদুস সামাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু কায়সার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
ড. আবদুর রাজ্জাক বলেন, উনি খুবই সহজ সরল আর সাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের রাজনৈতিক দলের একজন  সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সফল একজন ব্যাক্তি। উনি খুবই সরল ছিলেন আর মানুষের উপকারের জন্য সবসময় সচেষ্ট ছিলেন।
অধ্যাপক ড. আ আ ম  স আরেফিন সিদ্দিক বলেন, সমাজকল্যানমন্ত্রীর যেভাবে অকাল মৃত্যু হয়েছে তাতে আমি অত্যন্ত শোকাহত। মুক্তিযুদ্ধে তিনি যেভাবে অসম সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন কিংবা তার পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেকারনেই হয়তো সবসময় কিছুটা উত্তেজিত হয়ে যাওয়া কিংবা আচরণে কিছু সমস্যা এগুলো হয়তো ছিল। কিন্তু আমাদের গণমাধ্যমে তার মুল্যায়ণ ঠিকমতো হয়নি। যদি সেটি হতো তাইলে সৈয়দ মহসীন আলী যে ধরণের  মানুষ ছিলেন তাতে তার আচরণ এভাবে গণমাধ্যমে আসতো না।
উপাচার্য আরো বলেন, সৈয়দ মহসীন আলী অত্যন্ত সরল মানুষ ছিলেন যা বলতেন সরলভাবেই বলতেন। তার মনের মধ্যে কোন জটিলতা ছিলনা এবং একজন সৎ রাজনীতিবিদ। তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছেন।
কবি আবদুস সামাদ বলেন, আমরা একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। আমি নতুন প্রজন্মকে বলবো, মহসিন আলীর মতো মুক্তিযোদ্ধার কাছ থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও।