ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবি না মানলে পিএসসি বর্জনের হুমকি শিক্ষকদের

Link Copied!

PSC Studentনিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) বর্জনের কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
শিক্ষকদের এ সংগঠন পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের পদোন্নতির জটিলতা নিরসন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষকের স্বতন্ত্র বেতন স্কেল, জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল, সহকারী শিক্ষককে এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতি ও নিয়োগবিধি সংশোধনের দাবি বাস্তবায়িত না হলে কাঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, চলতি মাসের ১৯ ও ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি এবং ২১ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির করবে শিক্ষকরা। আগামী ১৪ অক্টোবরের মধ্যে শিক্ষকদের দাবি বাস্তবায়িত না হলে ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা। সেখান থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা লিখিত বক্তব্যে বলেন, ‘২০১৪ সালের ৯মার্চ প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মর্যাদা ও বেতন স্কেল উন্নীত করেছে। কিন্তু দুঃখের বিষয়, প্রধানমন্ত্রীর ঘোষণার দেড় বছর পরও প্রধান শিক্ষকরা উন্নীত সেই বেতন স্কেল অনুযায়ী আর্থিক সুবিধা পাচ্ছেন না। এতে সারা দেশের শিক্ষক সমাজ হতাশ, ক্ষুব্ধ ও অসন্তুষ্ট।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বাসার, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক গাজীউল হক চৌধুরী, অর্থ সম্পাদক সুবল চন্দ্র পাল, বগুড়ার মোকামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।