ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোস্টারে ‘আশিকী’

Link Copied!

asekiবিনোদন ডেস্ক : আসছে ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’। এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান মিলনায়তনে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ছবির পোস্টার উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছবিটির কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত রনি ও সংগীত পরিচালক স্যাভি।
সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতেই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নবাগত নায়িকা নুসরাত ফারিয়া ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। প্রশ্নোত্তর পর্বে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
বিশেষ করে ছবির পোস্টার এবং ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত ছবির গান-ট্রেলারে জাজ মাল্টিমিডিয়া ও বাংলাদেশি পরিচালকের নাম উল্লেখ্য না করা প্রসঙ্গে জানতে চাইলে আবদুল আজিজ বলেন, ‘ছবির প্রচারণার সুবিধার জন্য যে যার দেশে নিজের নাম ব্যবহার করছি। যৌথ  প্রযোজনার ছবি বলেই যে পোস্টার বা ইউটিউবে সব নাম থাকতে হবে- এমন তো নয়। তবে বিষয়টি নিয়ে আমরা যে ভাবিনি, তাও নয়। পরবর্তীতে পোস্টার ছাপানোর সময় বিষয়টি মাথায় রাখব বলে ভাবছি।’
দুই দেশের ছবি হওয়া স্বত্ত্বেও বাংলাদেশের আগে কলকাতায় ‘আশিকী’ মুক্তির দেয়ার ফলে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ হচ্ছে কিনা জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, ‘যৌথ প্রযোজনার সব নীতিমালা মেনেই আমরা ছবি নির্মাণ করছি। একসঙ্গে দুই দেশে মুক্তি দিতে হবে এমন নিয়ম নেই। যেহেতু এখন আর পাইরেসি হয় না, তাই দুটি ভিন্ন সময়ে দুই দেশে ছবি মুক্তি দিলে কোন সমস্যা নেই।’
এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘আগামী যৌথ প্রযোজনার কোন ছবি একসঙ্গে দুই দেশে মুক্তি দিব না। তবে নির্মাণাধীন ‘অঙ্গার’ ছবিটি আগে বাংলাদেশে মুক্তি দিব। তার কিছুদির পর কলকাতায় মুক্তি পাবে।’
এদিকে সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে ‘বাংলাদেশে ইন্ডাস্ট্রি বলতে টেলিভিশন ইন্ডাস্ট্রিকেই বোঝায়’ বলে মন্তব্য করেন নুসরাত ফারিয়া। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আসলে আমি আমার মতো করে প্রশ্নের জবাব দিয়েছি। কিন্তু  সাংবাদিকরা যখন কিছু লিখেন, তখন তার মতো করে লিখেন।’
অন্যদিকে আশিকী ছবিতে ডামি ব্যবহার প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ছবিতে আমার জায়গায় কোন ডামি ব্যবহার করা হয়নি। যদিও একটি দৃশ্যে ডামির দরকার ছিল। কিন্তু তেমন কাউকে খুঁজে না পাওয়ার কারণে আমাকেই কাজটি করতে হয়।’
উল্লেখ্য, প্রশ্নোত্তর পর্ব শেষে ‘আশিকী’ ছবি পোস্টার উন্মোচন করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতায় এবং ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক অঙ্কুশ।