ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার বিপিএলের তৃতীয় আসর নিয়ে সিদ্ধান্ত

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : দিন দুয়েক আগে প্রাইমব্যাংকের অনুষ্ঠানে এসে বিপিএলে দল বাড়ানোর আভাস দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট  বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। খুলনা দলটি নিয়ে আগ্রহও প্রকাশ করেছে একটি কর্পোরেট প্রতিষ্ঠান। তারা নাকি প্রস্তুত, অপেক্ষা কেবল বিসিবির সবুজ সংকেত পাওয়ার।
এদিকে দল বাড়ানোসহ আরো নানা বিষয়ে আগামী বুধবার বিশেষ সভায় বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানালেন, বিষয়টি নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি তারা। তবে আগামীকাল বুধবারের বৈঠকেই হয়তো একটা কুল-কিনারা ঠিক করতে পারবেন তারা।
এ বিষয়ে আফজালুর রহমান সিনহা বলেন, ‘ আগামীকাল বুধবার সকালেই আমরা (বিপিএল গভর্নিং কাউন্সিল) মিটিংয়ে বসবো। আশা করি, বেলা ১২টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা জানাতে পারবো। আপাতত ছয়টি দল আছে। দল বাড়ানো হবে কি না, এটা বুধবারের সভাতেই সিদ্ধান্ত হবে।’
এখন পর্যন্ত নতুন ও পুরণো মিলে ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেতে যাচ্ছে বেক্সিমকো গ্রুপ। বরিশাল বার্নার্সের মালিকানায় এক্সিওম গ্রুপ ও চিটাগাং কিংসের মালিকানায় থাকছে ডিবিএল গ্রুপ। সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্স নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করায় এ দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন করা হয়নি।
অন্যদিকে ষষ্ঠ দল হিসেবে বিপিএলে এসেছে পুরনো ফ্র্যাঞ্চাইজি আলিফ গ্রুপ। তবে এবার তারা বরিশাল বার্নাস দলটি পাচ্ছে না। তাদের দেওয়া হতে পারে সিলেট রয়্যালস। আর সিলেট রয়্যালস নাম বদলে হতে পারে কুমিল্লা লিজেন্ডস। সপ্তম দল হিসেবে খুলনা রয়েল বেঙ্গল ফ্র্যাঞ্চাইজি নিতে ‍চাইছে নতুন একটি প্রতিষ্ঠান। বুধবারের সভাতে চূড়ান্ত হবে বিপিএলের তৃতীয় আসরে থাকবে কয়টি দল।