ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান সুপার লিগে গেইল!

Link Copied!

ফাইল ছবি

পিএসএল বোর্ডের প্রধান কর্মকর্তা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড’র (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ক্যারিবিয়ান এই মারকুটে ওপেনারের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে।
শেঠি বলেন, ‘গেইলের সঙ্গে বেশ কয়েকবার আলাপ করার চেষ্টা করার পর অবশেষে তার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয়েছি। সে পিএসএল এ খেলতে সম্মতি ব্যক্ত করায় আমরা অনেক আনন্দিত।’
পিএসএল টুর্নামেন্টে অংশ নিতে ৮০ জন বিদেশি খেলোয়াড় প্রাথমিকভাবে ফর্ম পূরণ করেছে বলে জানিয়েছেন নাজাম শেঠি। এই ৮০ জনের মধ্যে বাংলাদেশ থেকে ‍দুজন রয়েছেন। এদের মধ্যে হতে ২০ থেকে ২৫ জনের অংশগ্রহণের ব্যাপারটি শিগগিরই নিশ্চিত করা হবে বলে জানান জনাব শেঠি।
ক্রিস গেইল ছাড়াও আরো কয়েকজন টি-২০ স্পেশালিস্ট ক্যারিবিয়ান ক্রিকেটারের দিকে চোখ রয়েছে পিসিবির। এদের মধ্যে অন্যতম হলেন- কিয়েরন পোলার্ড, সুনিল নারিন, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ ও স্যামুয়েল বদ্রি।
প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত ফ্রাঞ্চাইজি-ভিত্তিক টি-২০ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেশটির কিংবদন্তি তারকা ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়।