ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর আরেকটি ইউরোপিয়ান চ্যালেঞ্জ

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : টানা আটম্যাচ ছিলেন গোলবঞ্চিত। ক্রিশ্চিয়ানো রোনালদোর সামর্থ্য কি তবে ফুরিয়ে গেলো? চারদিক থেকে সমালোচনার তীর একে একে বিদ্ধ করে যাচ্ছিল সিআর সেভেনকে। সমালোচকদের জবাব দেয়ার জন্য স্পেশাল কিছুই যেন খুঁজছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। সে জন্যই এস্পানিওলকে বেছে নিলেন তিনি। গত শনিবার রাতেই একে একে এস্পানিওলের জালে ৫বার বল জড়ালেন সিআর সেভেন। রীতিমত অবিশ্বাস্য। রাজার মতই জানান দিলেন, এখনও পুরিয়ে যাননি।
এস্পানিওলের বিপক্ষে রোনালদোর ৫ গোল এমন এক সময়ে এলো, যখন রিয়াল মাদ্রিদ প্রস্তুতি নিচ্ছে আরেকটি চ্যালেঞ্জে অবতীর্ণ হওয়ার। কোচ রাফায়েল বেনিতেজের অধীনে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তারই একটা পর্ব শুরু হচ্ছে আজ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের মুখোমুখি হচ্ছে রোনালদোরা।
২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমে করেছেন ১০ গোল। তবে গত মৌসুমে রোনালদো একা নন, ১০টি করে গোল করেছেন রোনালদো, মেসি এবং নেইমার- এই তিনজন। প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি লিওনেল মেসির সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখলে নেয়ার। ৭৭ গোল নিয়ে দু’জনই যৌথভাবে রয়েছেন শীর্ষে।
এবার মৌসুম শুরুর আগে তাই রোনালদোর সামনে বড় চ্যালেঞ্জ, নিজের ফর্ম ধরে রাখাই নয় শুধু, ক্লাব শিরোপা উপহার দেয়াও। একই সঙ্গে গোলদাতার আসনটিতে নিজেকে শীর্ষে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সিআরসেভেন। এই কাজটা খুব বেশি সহজ হবে বলে মনে হয় না। কারণ, গ্রুপ পর্বে শাখদার দোনেৎস্কের সঙ্গে রিয়ালের অপর দুই প্রতিপক্ষের একটি প্যারিস সেন্ট জার্মেই। যাদেরকে টুর্নামেন্টের ‘কালো ঘোড়া’ হিসেবেই সবাই অভিহিত করে থাকে। তারা যে অনেক দুর যেতে পারে, জানা আছে রিয়ালেরও। এ কারণেই রোনালদোর পথ মসৃন নয় বলেই ধারনা সবার।
তবে এস্পানিওলের বিপক্ষে ৫ গোল করার পর কোচ রাফায়েল বেনিতেজ রোনালদোকেই সত্যিকারের চ্যাম্পিয়ন বলে উল্লেখ করছেন। বলেছেন, ‘একাই যদি এতগুলো গোল করতে পারে, তাহলে সে তো ইতিহাসেই জায়গা করে নেবে।’ একই সঙ্গে রাফা বেনিতেজ এটাও জানিয়ে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলতে পারবেন রোনালদো এবং বেল। তিনি বলেন, ‘শাখতারের বিপক্ষে এই ম্যাচে রোনালদো-বেলরা স্বাধীনভাবেই খেলতে পারবে। তারা নিজেরা যে যে জায়গায় খেলতে পছন্দ করে সে সেই জায়গায় খেলবে।’
ম্যাচ সম্পর্কে বেনিতেজ বলেন, ‘বেল দুর্দান্ত গতি তুলে প্রতিপক্ষকে ব্যস্ত করে তুলবে। রোনালদো থাকবে ভেতরের দিকে। সাথে করিম বেনজেমা, ইসকো কিংবা মার্সেলোরা ভারসাম্য তৈরী করে দেবেন। আমাদের প্রতিপক্ষের জন্য এটা হবে খুবই কঠিন একটি পরিস্থিতি।’