নিজস্ব প্রতিবেদক : কোস্টগার্ডের কেউ বিদ্রোহ করলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বাংলাদেশ কোস্ট গার্ড আইন-২০১৫ এর খসরার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে যুদ্ধাবস্থায় বাহিনীর কারো দায়িত্বে অবহেলার জন্য ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, এ আইনটি করা হয়েছিল ১৯৯৪ সালে। কিন্তু এই আইনের বিধি দিয়ে শাস্তি নিশ্চিত করা যেতো না।

