ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর

Link Copied!

Kuetখুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলার অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে, চলবে ১১ অক্টোবর রোববার রাত ১১:৫৯ টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটের পুরকৌশল (সিই) বিভাগে ১২০ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (তওই) বিভাগে ১২০ জন, যন্ত্রকৌশল (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে (বিইসিএম) ৬০ জন, বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, ব্যাচেলার অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) বিভাগে ৬০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ৮৭৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।